শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বিএনপি-জামাত বাকা পথে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে-আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামাতের আগুন, সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি অপতৎপরতা ও যড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সজিব আলী, ডাঃ অসিত রঞ্জন দাস, এডঃ আফিল উদ্দিন, এডঃ প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আতাউর রহমান সেলিম, এডঃ লুৎফুর রহমান তালুকদার, জাকির হোসেন চৌধুরী অসিম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, এডঃ সুলতান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ হুমায়ূন কবির সৈতক, ত্রাণ বিষয়ক সম্পাদক এডঃ রুখন উদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দেবপদ রায়, শিল্প ও বাণিজ্য বিষয়ক এডঃ নুরুল ইসলাম তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এম এ মোতালিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত। যুবলীগ নেতা সফিকুজ্জামান হিরাজ, ডাঃ ইশতিয়াজ রাজ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডঃ ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, যুবলীগ নেতা সাইদুর রহমান, মহিবুর রহমান মাহি, জেলা ছাত্রলীগ নেতা এসএম জুনু, জুয়েল আহমেদ, নাঈম প্রমূখ।
সভাপতির বক্তব্যে এডঃ আলমগীল চৌধুরী বলেন, বিএনপি-জামাত নির্বাচন মূখি না হয়ে বাকা পথে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশ আওয়ামীলীগ সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে সর্বদায়ই রাজ পথে থাকবে। পরে আওয়ামীলীগ নেতৃবৃন্দ হবিগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com