শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কোনো কারণ ছাড়াই ঘন ঘন বিদ্যুৎ না থাকায় ভোগান্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কোনো কারণ ছাড়াই ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ায় বিরক্ত হয়ে উঠেছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, পিডিবি ইচ্ছা করেই রাজনগর-শ্যামলী ফিডারে ঘন ঘন বিদ্যুৎ নিচ্ছে। যা অন্য ফিডারের ক্ষেত্রে তেমন একটা করা হয় না। শহরের গুরুত্বপূর্ণ এলাকা সার্কিট হাউজ রোড, বেবিষ্ট্যান্ড, থানার মোড়, জেলা প্রশাসক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসসহ শায়েস্তানগর, রাজনগর, শ্যামলী ২নং পুল এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক দফায় বিদ্যুত আসা যাওয়া করায় কাজে ব্যাঘাত ঘটে। গ্রাহকরা বলেন, এখন শীত মৌসুম। ফ্যান, এসি, ফ্রিজসহ বৈদ্যুতিক লোড হয় এমন অনেক কিছুই বন্ধ রাখা হয়। তাই বিদ্যুৎ অনেকটা সাশ্রয় হচ্ছে। কিন্তু এরপরও এসব এলাকায় বিদ্যুৎ কয়েক ঘন্টার জন্য নিয়ে রাখা হয়। এ ছাড়া পিডিবির কোনো সিডিউলও নেই। কিংবা ঘোষণা ছাড়াই এমনটা করায় অফিস আদালতে গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটছে। অনেক সময় কারাগারে থাকা আসামিদের জামিনে মুক্তি পাওয়ার পর বিদ্যুৎ না থাকায় কাগজপত্র ফটোস্ট্রেট করতে এবং অনলাইনে কাজ করতে না পারায় নির্দিষ্ট সময়ে বের না হয়ে ১-২ দিন পর বের হতে হয়। এতেও সরকারের ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে পিডিবির এক কর্মকর্তা জানান, ত্রুটিপূর্ণ লাইন মেরামতের কারণেই এমনটা করা হয়। তবে ঘোষণা কিংবা মাইকিং করে বিদ্যুৎ বন্ধ রাখার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com