শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটের মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দ্বিতীয় ধাপে সারাদেশে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামে মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে মসজিদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাদেকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, সাবেক উপজেলা চেয়াম্যান আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, রাণীগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।
সূত্র জানায়, চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামে নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে (বি-ক্যাটাগরি) ৪০ শতাংশ জমির ওপর নির্মিত। তিন তলাবিশিষ্ট মসজিদটির নিচের ফোরের আয়তন ১১ হাজার ৫০০ বর্গফুট, দ্বিতীয় ও তৃতীয় ফোরের আয়তন ৮০০ বর্গফুট। দৃষ্টি নন্দন ভবনের মোট আয়তন ২৭ হাজার ১০০ বর্গফুট। মসজিদটিতে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ৮৫০ জন পুরুষ ও ৩০০ জন নারী মুসল্লি। বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৮ কোটি ৪২ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com