বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বরখাস্তকৃত সেই ভূমি কর্মকর্তা সাদকে আবারও বানিয়াচংয়ে পদায়ন

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসের সরকারী গাছ বিক্রির অপরাধে বরখাস্তকৃত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেই সাদকে আবারও বানিয়াচং উপজেলায় পদায়ন করা হয়েছে।
সূত্রে জানা যায়, সম্প্রতি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে বদলী করে বানিয়াচং উপজেলার ৩নং ইউনিয়ন ভূমি অফিসে পদায়ন করা হয়েছে। রোববার তার নতুন কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে। বিভিন্ন দূনীর্তি ও স্বেচ্ছাচারিতা এবং ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসের সরকারী গাছ বিক্রির অভিযোগে ২০১৯ সালের ১০ জুলাই (১০৭৬৭) নং স্মারকে সাদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়। বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ২০১৯ সালের ১১ মার্চ ২৮৩ নং স্মারকে সরকারী শৃংখলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) উপধারা মতে অসদাচরণ ও দূনীর্তির অপরাধ করেছেন মর্মে প্রতিবেদন দাখিল করা হলে অভিযোগনামা ও অভিযোগ বিবরণীর প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা (মামলা নং ১/২০১৯) হয় এবং হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ সরকারী শৃংখলা ও আপীল বিধিমালা ২০১৮ এর ১২(১) উপবিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করেন। অভিযোগ রয়েছে, ৫/৬নং ভূমি অফিসের তহশিলদার থাকাকালীন সাদ আহমেদ অত্র অফিসে সিন্ডিকেট এর মাধ্যমে জমির পর্চাসহ ভূমি সংক্রান্ত কাজের জন্য সেবা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতেন। এছাড়া অফিস সময়ের মধ্যে তিনি কখনো অফিসে আসতেন না। নানা অভিযোগ নিয়ে ভূক্তভোগীরা বিভিন্ন সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত এবং মৌখিকভাবে অভিযোগও দিয়েছে। বেশ কয়েকটি অভিযোগ এর সত্যতাও পেয়েছে কৃর্তপক্ষ। এ নিয়ে স্থানীয় এবং জাতীয় পত্রিকায় সাদ আহমেদ এর দুনীর্তির বিষয়ে অনেক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। ভূক্তভোগীদের দাবী, দূনীর্তির অভিযোগে বরখাস্তকৃত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেই সাদকে যেন আবারও বানিয়াচংয়ে পদায়ন করা না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com