বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪ উপজেলার হাওরে ডুবছে পাকা ধান ॥ কৃষকের স্বপ্ন পানির নিচে কালবৈশাখীর তাণ্ডবে হবিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় জনজীবনে ভোগান্তি ॥ ৪ জনের প্রাণহানী হবিগঞ্জে কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা ॥ জনদুর্ভোগ ইনাতগঞ্জে কমিউনিটি সেন্টার স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা দায়ের খাল খননে প্রকৃতি হবে প্রাণবন্ত এমপি সৈয়দ মোঃ ফয়সল সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর নতুন কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের বিবৃতি হবিগঞ্জ শহরে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ॥ অন্তত ২০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের বড়বাজার শাহজালাল মার্কেটের সামনে শিশুদের ফুটবল খেলায় ঝগড়ার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে জানা যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে কাষ্ঠগড় গ্রামে বাগ মহল্লার একদল শিশু ও পুরান তোপখানা মহল্লার একদল শিশুর মধ্যে ফুটবল খেলছিলো। খেলায় ফাউল করা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে দু’মহল্লার লোকজন বড়বাজার শাহজালাল মার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।


খবর পেয়ে বানিয়াচং থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ এসে এক রাউন্ড কাঁদানেগ্যাস ও ৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে বেশকয়েকজন জন পুলিশ আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও দু’পক্ষসহ বাজারে থাকা অন্যান্য লোকজন আহত হয়েছে। সংঘর্ষের সময় ছুড়া ইটপাটকেলে কিছু বাড়ীঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব’র বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশকয়েকজন পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com