শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বানিয়াচঙ্গে ওরসের জুয়ার আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার রাত বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে রহিম শাহ’র বার্ষিক ওরস অনুষ্ঠিত হচ্ছে। ওই ওরসকে জুয়া, মদ, গাজা আসর বসানোর পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, প্রতি বছর কুশিয়ারতলা গ্রামে রহিম শাহ’র নামে ওরস আয়োজন করেন আহাদ মিয়াসহ একটি চক্র। ওই ওরসকে কেন্দ্র গ্রামে জুয়া, বাউল গান, মদ, গাজার আসর বসানো হয়। রাতব্যাপী জুয়ার আসরে লাখ লাখ টাকা খুইয়েছেন। ওই ওরসে জুয়ার আসর ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করার জন্য গ্রামের সচেতন লোকজন বাধা দিলেও তা তোয়াক্কা না করে এ ধরণের কর্মকান্ড চালিয়ে যায় হয়। আজ মঙ্গলবার ওই ওরসের নামে জুয়া খেলার আসার বসানোকে কেন্দ্র গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় দেব জানান, ওরসে নামে কোথায় অসামাজিক কর্মকান্ড করা যাবে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com