সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তানগরে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ॥ ভুয়া চিকিৎসক আটক নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কের ৪ লেন নির্মাণ কাজ শুরু হবিগঞ্জ জেলা প্রশাসনে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে সম্মাননা ও বিদায়ী শুভেচ্ছা শহরের হোটেল পলাশ থেকে জেরিন কোম্পানির কর্মচারীর লাশ উদ্ধার নবীগঞ্জে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ সাঙ্গর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২ বাহুবলে ১২ দিন পর বাড়ি ফিরল প্রবাসী জিয়ার মরদেহ লাখাইয়ে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২ লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লাখাইয়ে এসেড বীজ কম্পানীর লোকদের সাথে স্থানীয় কৃষকদের মতবিনিময়

  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

লাখাই প্রতিনিধি ॥ “কৃষির অগ্রগতি, কৃষকের সমৃদ্ধি” এই প্রত্যয় নিয়ে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের কাশিমপুর গ্রামে এসেড বীজের রোপণকৃত আমন ধানের মাঠ পরিদর্শন করা হয়েছে। গতকাল রোববার (২৫শে অক্টোবর) সকালে মাঠপর্যায়ে এসেড বীজের অগ্রগতি এবং আমন ধানের সার্বিক বেড়ে ওঠা পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
মাঠ পরিদর্শনের সময় ধানের বর্তমান অবস্থা, গাছের স্বাস্থ্যকর বৃদ্ধি এবং মাঠপর্যায়ে এই মানসম্মত বীজের কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এছাড়া স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন অতিথিরা। এ সময় আধুনিক পদ্ধতিতে আমন ধানের চাষাবাদ, রোগবালাই দমন ও উৎপাদন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জ-এর এসিইএল ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কে. বিশ্বাস, ব্র্যাস-এর পরিচালক এসএম মোজাহিদ, কৃষি উন্নয়ন প্রকল্প, ব্যাস-এর শফিকুল ইসলাম ফটিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, কৃষকের মাঠে মানসম্মত বীজের কার্যকারিতা পর্যবেক্ষণ, কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন ও কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এসেড হবিগঞ্জ ও ব্র্যাসের এই যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “এসেড বীজ কৃষকের আস্থা, সমৃদ্ধ কৃষির প্রত্যয়।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com