শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের যুবক রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার ॥ স্বর্ণ নিয়ে উধাও কনেপক্ষ নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ “ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না যুক্তরাজ্যে ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ এফআরসিইএম ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের ডা. খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জে চাকরির পেছনে না ছুটে ফিশারি ও খামারে করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে যুবকরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ ॥ ৩ ছেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এডভোকেট বাপুর পরলোক গমন বাসভবনে জজসহ আইনজীবিরা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আটককৃত ৩ জনকে কারাগারে প্রেরণ

শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীর ছবি-ভিডিও ধারণ করে হুমকি ॥ যুবক আটক

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের গোয়াইনঘাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিহাব আহমদ (২২) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত শুক্রবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক শিহাব সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বশির উদ্দিন।
এসআরবি-৯ জানায়, ভুক্তভোগী ছাত্রী গোয়াইনঘাটের একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বারহাল বাজারের ইলিয়াছ মার্কেটের সামনে শিহাবের সাথে তার দেখা হয়। এ সময় ছাত্রীর বাবার নির্দেশে উপবৃত্তির আবেদনের জন্য ছবি তোলা হবে বলে জানিয়ে তাকে মার্কেটের দ্বিতীয় তলায় একটি স্টুডিওতে যেতে বলেন শিহাব। অভিযোগ অনুযায়ী, ছাত্রীটি দ্বিতীয় তলায় গেলে শিহাব তার পিছু নেন। পরে সিঁড়ির পাশের দেয়ালের আড়ালে নিয়ে তার মুখ চেপে ধরে পোশাক ছিঁড়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এ ঘটনা কাউকে জানালে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। এসআরবি জানায়, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে ওই ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও তার বাবা ও ভাইয়ের মুঠোফোনে পাঠানো হয়। এ ছাড়া আল আমিন আহমদ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি থেকে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে শিহাব আহমদকে আটক করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com