শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪০ কেজি গাঁজাসহ বাহুবলের যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার থেকে অভিনব পদ্ধতিতে ৪০ কেজি গাঁজাসহ একটি ইজি বাইক জব্দ এবং বাহুবলের যুবকসহ আটক দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর দিবাগত রাত ১টায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের বড় হরনপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত হালিম মিয়ার পুত্র মোঃ হাবিবুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জেঠুয়ামুড়া গ্রামের আঃ করিম মিয়ার পুত্রকে আটক করে। তাদের কাছে থাকা ইজিবাইক তাল্লাশী করে ৮টি বান্ডিল কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com