রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি দেশের মানুষের শান্তি চায় না-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি দেশের মানুষের শান্তি চায় না, এজন্য জ্বালাও-পুড়াওয়ের রাজনীতি করে। আওয়ামী লীগ যখন বিপদের দিনে জনগণের পাশে থাকে, বিএনপি তখন মিথ্যা অপপ্রচার করে, গুজব ছড়িয়ে ক্ষমতায় আসতে চায়।
তিনি গতকাল সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪৫০ জন অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় এমপি আবু জাহির গত প্রায় ১৪ বছরে হবিগঞ্জের উন্নয়ন-অগ্রগতির কথা তুলে ধরে আগামী নির্বাচনে উপকারভোগীদের নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত নারী-পুরুষ হাত তুলে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং দলমত নির্বিশেষে নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
পইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার। এ সময় পরিষদের সকল সদস্য ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com