শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক্সেভেটর জব্দ ॥ ১ ব্যক্তিকে অর্থদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪০৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে ভূ-গর্ভস্থ মাটি কাটার কাজে জড়িত থাকার অপরাধে মোঃ রুমন মিয়া (২২) নামে একজনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এ ছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর মেশিন (মডেল ঐউ২৫০ারর) জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। রুমন বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের মৃত-সাদেক মিয়ার পুত্র। জানা যায়, আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নের বিরাট গ্রামের অদূরে কালাইনজুরা হাওরে সরকারি নির্দেশনা অমান্য করে এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি কেটে আসছিল জনৈক ব্যক্তি। খবর পেয়ে গতকাল রবিবার বিকাল ৩ টায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। পরে মাটি কাটার সাথে জড়িত বানিয়াংয়ের বড়ইউড়ি গ্রামের বাসিন্দা মৃত- সাদেক মিয়ার পুত্র মোঃ রুমন মিয়া (২২) কে নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের আদালত। একই সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর মেশিন জব্দ করা হয়। ওই মেশিনটি বিরাট গ্রামের বাসিন্দা মোঃ মইনুল ইসলাম নামে এক ব্যাক্তির জিম্মায় রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com