শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘদিন পর শায়েস্তাগঞ্জের সকল ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শায়েস্তাগঞ্জ দাউদ নগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১১ নভেম্বর বিকেলে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শায়েস্তাগঞ্জ দাউদ নগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ করম আলীর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুকের পরিচালনায় দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সভাপতি মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সর্বসম্মতিক্রমে শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালকে আহ্বায়ক শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমদ অলিকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- ফজল উদ্দিন তালুকদার, কাউন্সিল এম এ জলিল, টিপু পাল চৌধুরী, মাহবুব আলী, মিজানুর রহমান সাকিম, মোঃ আব্দুল ওয়াদুদ রাজু বিশ্বাস, মোঃ জালাল উদ্দিন রুমি।
আহ্বায়ক কমিটি পরবর্তী কমিটি গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। একই সাথে স্বল্প সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনঃ নির্ধারণ, নতুন কমিটি গঠনকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com