রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এর আয়োজন করা হয়েছে। স্থানীয় নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বুধবার (৯ নভেম্বর) সকালে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম।
এদিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ারের-এর সভাপতিত্বে উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য প,প, কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার, আইসিটি কর্মকর্তা কাজী মঈনুল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com