রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আহত চেয়ারম্যান জালালকে দেখতে হাসপাতালে গেলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুলাই, ২০১৪
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির পবিত্র ওমরাহ পালন শেষে শুক্রবার সন্ধা ৭টায় ঢাকা শাহজালাল বিমান বন্দরে পৌছেন। পরে সরাসরি চলে আসেন হবিগঞ্জে। বাসায় যাওয়ার পূর্বে তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন মন্দরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিনকে দেখতে যান। এসময় তিনি তার চিকিৎসার খোজ খবর নেন এবং বিষয়টি দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন। তিনি এই অনাকাংখিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
এমপি আবু জাহির বলেন, জনপ্রতিনিধি হিসাবে আমাদেরকে শালিস ও সামাজিক বিচার আচারে যেতে হয়। কিন্তু শালিসকারক যদি আক্রমণের শিকার হন তাহলে সমাজে শৃংখলা রক্ষা করা যাবেনা। যারা এই ঘটনায় জড়িত তাদেরকে খুজে বের করে অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের চিকিৎসক ডা. দেবাশীষ দাস, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল ও সাংবাদিক শাহ ফখরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com