সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

অলিপুর প্রাণ কোম্পানি থেকে শ্রমিকের লাশ উদ্ধার নিয়ে রহস্য

  • আপডেট টাইম শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি \ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর প্রাণ কোম্পানি থেকে আলা উদ্দিন (৩৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। কি কারণে মারা গেছে এখন পর্যন্ত কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। সে মাধবপুর উপজেলার গজনগর গ্রামের জব্বার আলীর পুত্র। অলিপুরে কলোনীতে থেকে প্রায় ৫ বছর ধরে প্রাণ কোম্পানীতে শ্রমিকের কাজ করে আসছে।
তার ভাই জানায়, গত বৃহস্পতিবার রাতে ডিউটির জন্য প্রাণ কোম্পানীতে যায়। সকালে অজ্ঞান অবস্থায় ওই কোম্পানীর সুপার ভাইজার নিজাম উদ্দিন আলা উদ্দিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর নিয়ে জানা গেছে, রাতে কোনো এক সময় কোম্পানীর ভেতরেই মারা যায় আলাউদ্দিন। সকালে লোকজন গিয়ে তার দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। সদর থানা পুলিশ সুরতহাল করে লাশ মর্গে প্রেরন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com