শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

লাখাইয়ের যুবকসহ ঢাকায় ১৩ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লাখাইয়ের এক যুবকসহ চিহ্নিত ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছে থাকা কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- মোঃ পারভেজ (২৫), মোঃ জসিম (২২), মোঃ আরিফুল ইসলাম (১৯), লাখাইয়ের বাসিন্দা ভাদিকারা গ্রামের আব্দুল জলিলের পুত্র মোঃ জাহিদুল ইসলাম (১৯), মোঃ বাদশা চৌকিদার (৩০), মোঃ জাহিদুল হাসান হৃদয় (২১), মোঃ মিলন (২৮), মোঃ মোজ্জাম্মেল হক (৪৫), মোঃ মারুফ (৩৫), মোঃ আরিফ হোসেন (১৮), মোঃ সোহেল (৩০), মোঃ সাকিব (১৮) ও মোঃ আকাশ (২৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি অ্যান্টিকাটার, পাঁচটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কাঁচি, একটি মোবাইল ও নগদ ২৮০ টাকা জব্দ করা হয়েছে।
গত বুধবার (১২ অক্টোবর) র‌্যাব-৩ অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মতিঝিল, শাহজাহানপুর ও পল্টন এলাকায় ছিনতাই করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ তিন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com