শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদান বিতরণ করেন মেয়র আতাউর রহমান সেলিম।
আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘দুর্গাপূজাকে আরো সুন্দর ও উৎসবমুখর করতে হবিগঞ্জ পৌরসভা সার্বক্ষনিক দয়িত্ব পালন করবে।’ তিনি বলেন, ‘হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ইতিমধ্যে টিম গঠন করা হয়েছ। পূজা উৎসবকে শান্তিপূর্ন ও সফল করতে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত হবিগঞ্জ পৌরসভা ২৪ ঘন্টা দায়িত্বপালন করবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, হবিগঞ্জ পৌরপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট তুষার কান্তি মোদক প্রমুখ। অনুষ্ঠানে পৌর এলাকার ৩৫ টি পূজা মন্ডপের প্রতিটিতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ১৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। মেয়র আতাউর রহমান সেলিম পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদানের টাকা তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com