রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১-এর ৩ দিন ব্যাপী বিউটিশিয়ান প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ইং হবিগঞ্জ এর উদ্যোগে গত ১৫ সেপ্টেম্বর হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে ৩তিন ব্যাপী বিউটিশিয়ান প্রশিক্ষনার্থীর ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন হয়। উদ্ভোবনী দিনে এটিএন বাংলা এটিএন নিউজে নির্বাহী কর্মকর্তা মীর মোতাহার হাসান ও প্রধান অথিতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি এবং বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ইং সি.ই.ও তুর্জ নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গতকাল ছিল ফ্রি ক্লাসের সমাপনী দিন। সমাপনী দিনে হবিগঞ্জ সুরবিতান ললিতা কলা প্রশিক্ষণ কেন্দ্রে বেলা ৩টায় সার্টিফিকেট বিতরণ পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর প্রশিক্ষক হৃদয় সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ এর নুছরত আরা বেগম, পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সহধর্মীনি শিরিনা আক্তার। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টিম লিডার ও শান্তনা বিউটি পার্লারের মালিক রাহেলা আক্তার। অনুষ্ঠান সমন্বয়কারী উপস্থাপনায় ছিলেন আব্দুল জলিল। প্রধান অতিথি বলেন বর্তমান প্রধানমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। যাতে নারীরা তাদের ভবিষ্যত নিজেরা গড়তে পারে। আর এটি খুশির সংবাদ হবিগঞ্জ এর বিউটিশিয়ানরা ঐক্যবদ্ধ ভাবে তাহারা নিজেদের দক্ষতা অর্জনে ৩তিন দিন ব্যাপী প্রশিক্ষণ নিচ্ছে। অন্যান্য অতিথিরা বক্তব্যে বলেন, হবিগঞ্জ এর পার্লার মালিক সমিতির সভাপতি টিম লিডার রাহেলা আক্তার এর এই প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানাই। টিম লিডার রাহেলা আক্তার বলেন আমরা আর পিছিয়ে থাকব না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে থাকবই। আমাদের হাত যাদুর মত কাজ করে। কারণ এই কর্মটি একটি শিল্প। আমরা নারী উদ্যোক্তা দেশে হাজার হাজার নারীরা এই পেশায় সুনামের সাথে কাজ করছে। বক্তারা বলেন, হবিগঞ্জে মাত্র দুইটি পার্লার ছিল। এখন জেলায় ৬৫টি বিউটি পার্লার এর দোকান আছে। ফ্রি প্রশিক্ষণে প্রায় শতাধিক মালিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দেশের অন্যান্য জেলার মত হবিগঞ্জ এ বিউটিশিয়ানদের ফ্রি প্রশিক্ষনের ব্যবস্থা করে দেয়ায় সভায় বেষ্ট বিউটি এক্সপার্ট ও এটিএন বাংলা এটিএন নিউজের ডা. মাহফুজুর রহমান ও সি.ই.ও তুর্জ নাছিরকে ধন্যবাদ জানানো হয়। আর এটি সত্যিই হবিগঞ্জ এর বিউটিশিয়ানদের স্বরণীয় করে রাখবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com