বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আলাল ॥ ‘আওয়ামী লীগ মামার বাড়ির পিসিদের দায়িত্বে তারা ক্ষমতায় থাকতে চায়’

  • আপডেট টাইম বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমাদের ভোটে তারা ক্ষমতায় থাকতে চায় না ‘মামার বাড়ির পিসিদের দায়িত্বে তারা ক্ষমতায় থাকতে চায়’। সুতরাং এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার ওয়ার্কসপ এলাকায় শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলাল বলেন, আজকে বাংলাদেশের মাটিতে যে অগণতান্ত্রিক সরকার জোড় করে সিন্দাবাদের দৈত্যের মতো আমাদের গাঢ়ে বসে আছে তাকে সরাতে হবে। এইটাকে যদি গাঢ় থেকে সরাতে না পারেন আমাদের গাঢ় নিচু হয়ে যাবে, মাথা উচু করে আমরা আর পৃথিবীর বুকে দাড়াতে পারবো না। জিয়াউর রহমান মাথা উচু করে বিশ্বের বুকে দাড়াতে শিখিয়েছিলেন, সেই উচু করা মাথা সিলেটের মোমিন সাব সেটা ফাস করে দিয়েছেন। পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র মোঃ ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক এবং পদত্যাগকারী পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি বলেন- আমার নিজের জেলার ১৫টি সাংগঠনিক ইউনিটের সভা সমাবেশে যেখানেই যাই দেখেছি মানুষের বাঁধভাঙ্গা জোয়ার। আইনশৃংখা বাাহিনী কিংবা আওয়ামী লীগ এই জোয়ার রুখা সম্ভব হয়নি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম, হাজী এনামুল হক, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, জেলা যুবদলের সহসভাপতি ও শায়েস্তাগঞ্জ পৌর যুবদলে আহ্বায়ক কামরুল হাসান রিপন। অন্যান্যদের বক্তব্য রাখেন- পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছমির আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাকিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সলিম উল্লাহ, সহ-সভাপতি নিজামুল ইসলাম বেলাল, আব্দুল আজিজ ফরহাদ, আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, আব্দুস শহিদ মেম্বার, পৌর বিএনপি নেতা নুরুল হোসেন বাচ্চু, পৌর কাউন্সিলর মোঃ মাসুক মিয়া, শাহজাহান মিয়া মুরুব্বি, সাবেক কাউন্সিলর নোয়াব আলী, বিএনপি নেতা শাহ আলম, ময়না মিয়া, কবির মিয়া, ছমির আলী, সমুজ আলী, দুদন মিয়া, আকবর আলী, আওয়াল মিয়া, হিরা মিয়া, আহাদ মিয়া, মুকিম মিয়া, মাসুক মিয়া, রহমত আলী, হারুনুর রশিদ, খসরু মিয়া, মাসুম মিয়া, আছকির মিয়া, শফিক মিয়া, বাবুল মিয়া, শাহিন মিয়া, মামুন মিয়া, দিলু মিয়া, কাউছার মিয়া, মখলিছ মিয়া, দিদার মিয়া, ময়ূনদ্দিন, জোলহাস, কৃষকদলের সাবেক সভাপতি হাজী শফিক মিয়া তালুকদার, উপজেলা বিএনপি নেতা আরব আলী, শফিকুল আলম সজিব, উস্তার খা, মিজান উদ্দিন মোহন, আব্দুল মোতালিব ফরিদ, সারাজ খান, ইলিয়াছ মিয়া, নুরুল ইসলাম এংরাজ, সাইফুল ইসলাম, হুমায়ূন কবীর, আছকির মিয়া মেম্বার, সেলিম আহমেদ, সামছুদ্দিন, আব্দুল করিম, মোশাহিদ মিয়া, সাদেক মেম্বার, রাব্বি হাসান ছোয়াব, হাসানুর রহমান ইনু, সারোয়ার আহমেদ, হাবিবুর রহমান বেনু, আশরাফ উদ্দিন, আব্দুল নুর, সৈয়দ শাহান, জহুর মিয়া, মাহমুদ, আমিনুর, লুৎফুর রহমান, তৌফিক ভূইয়া, আব্দুর রহিম, তাউছ মিয়া, মহসিন মিয়া, আব্দুল মুকিত চৌধুরী, মুক্তার হোসেন, সাইফুল ইসলাম, স্বপন মিয়া, রাজু হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব পৌর কাউন্সিলর মোঃ ফাহিন হোসেন, যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদ, সৈয়দ আকিকুর রহমান রিমেল, রোশন আলী, ইমান উদ্দিন, মনিরুল হক রানা, মহিউদ্দিন, নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হোসেন সান্টু, যুগ্ম আহ্বায়ক শাহআলম, তোফায়েল আহমেদ মনির, সুজন, সৈয়দ আলী, আরিফ হোসেন খোকন, শফিকুল ইসলাম রিপন, হাজী মিন্টু, সামছুল হক, ফজল মিয়া সরদার, ইব্রাহিম, জাহির চৌধুরী, আবুল বাশার ইসা, সিরাজুল ইসলাম খোকন, সোহেল মিয়া, কিম্মত আলী, আব্দুল মোতালিব, কামাল মিয়া, কায়েস মিয়া, ইসমাইল, মামুন মিয়া, জাহাঙ্গীর মিয়া, আব্দুস সালাম, আব্দুল আহাদ, সুজন মিয়া, কাউছার, তারেক, মিতু, শেখ রানা, ফয়সল, টিপু, মাকসুদ মিয়া, জনি, সোহেল, আক্কাস মিয়া ভান্ডারী, ফজল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহির আহমেদ সোহেল, সদস্য সচিব কামরুজ্জামান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আহমেদ রাফেল, সদস্য সচিব আল শাহিন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আকিকুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক ফজর আলী, মোঃ সুমন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপন, সদস্য সচিব নুরে আলম মামুন, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মাসুম, হাবিবুল বাহার মোহন, আব্দুল্লাহ পারভেজ, সাখাওয়াত হোসেন উজ্জ্বল, রাশেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল হক সাজু, সদস্য সচিব সাজ্জাদুর রহমান শাওন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শোভন ও আমিনুল ইসলাম জিসান প্রমুখ। পরে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর যুবলীগের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ আহমেদ প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com