রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে বেড়েছে মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরসহ ইনাতগঞ্জ এবং বিভিন্ন ইউনিয়নের বাজার থেকে মোটর সাইকেল চুরি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোন না কোন স্থানে মোটর সাইকেল চুরির খবর পাওয়া। ফলে মটর সাইকেল মালিকদের মধ্য চরম আতংক বিরাজ করছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ শহর থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধির মোটর সাইকেল চুরি হয়েছে।
জানা যায়, নবীগঞ্জে কর্মরত সিলকো ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার নয়ন সরকার নবীগঞ্জ শেরপুর রোডের মা হোটেলের সামনে তার মোটর সাইকেলটি রেখে পাশে এটিএম বুথ টাকা উত্তোলন করতে যান। ফিরে এসে মোটর সাইকেলটি আর পাননি। পূর্ব থেকে ওৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ চোরের দল মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়।
মোটর সাইকেল মালিক নয়ন সরকার জানান, অনেক খোঁজাখুঁজি করেও কোথায়ও মোটর সাইকেলটির সন্ধান পাননি। এলাকাবাসী জানান, উপজেলা জোড়ে মোটর সাইকেল চোরের একটি সংঘবদ্ধ চোরের দল রয়েছে। যার ফলে অহরহ তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার প্রশাসনের নিকট এসব সংঘবদ্ধ চোরের দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com