বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট উল্টা পাল্টা ॥ রোগীরা পড়েন বিপাকে ॥ সিভিল সার্জন বললেন, ব্যবস্থা নেয়া হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ একই রোগ, পরীক্ষাও একই। কিন্তু একাধিক ডায়াগনস্টিক সেন্টারের ফলাফল একাধিক রকম। মিল নেই একটির সঙ্গে অন্যটির। এতে রোগ নির্ণয়তো দূরের কথা উল্টো নানা ওষুধ সেবনে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন বিভ্রান্তিকর রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা গ্রহণ করতে গিয়ে অনেক রোগীর জীবন বিপন্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বিশেষজ্ঞ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের অভাবে রোগীরা অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয়ের সঠিক রিপোর্ট পাচ্ছেন না। পাশাপাশি অনেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চিকিৎসক না থাকায় অনেক ক্ষেত্রে সাধারণ টেকনিশিয়ান ও নন মেডিক্যাল কর্মচারীরা পরীক্ষার কাজ করে থাকেন। আর অনেক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত মেডিক্যাল যন্ত্রপাতি পর্যন্ত নেই। সরকারী হাসপাতালে রিপোর্ট করিয়ে তা নিজেদের নামে চালিয়ে বেসরকারী ডায়াগনস্টিক সেন্টার চলে বলে অভিযোগ রয়েছে। সরকারী অনুমোদন ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজি ব্যবসার ছড়াছড়ি এখন হবিগঞ্জ জেলা জুড়ে। সাইনবোর্ড সর্বস্ব এসব প্রতিষ্ঠানে হাতুড়ে টেকনিশিয়ান দিয়েই চলে রোগ নির্ণয়ের সব পরীক্ষা। তারা মনগড়া রিপোর্ট তৈরি করে অহরহ ঠকাচ্ছে নিরীহ মানুষকে। একই রোগের পরীক্ষায় একেকটি ডায়াগনস্টিক সেন্টার থেকে একেক রকম রিপোর্ট পাওয়ার অসংখ্য নজির রয়েছে। পুরুষের পরীক্ষা রিপোর্টে তুলে ধরা হয় মেয়েলি রোগের বিবরণ। আবার উল্টো চিত্রও আছে। এসব রিপোর্ট নিয়ে রোগী ও তাদের স্বজনরা চরম বিভ্রান্তিতে পড়েন। অভিযোগ তুলেও এসবের প্রতিকার মিলছে না। জানা যায়, হবিগঞ্জ শহরে প্রায় অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে। এর মধ্যে অনেক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেখানে প্যাথলজিস্ট রিপোর্ট দেন। যার ফলে রিপোর্ট অধিকাংশ সময় উল্টা পাল্টা হয়। ডাক্তাররা ডায়াগনস্টিক সেন্টারের সরবরাহকৃত স্লিপে টিক মার্ক দিয়ে দেন কোন কোন টেস্ট করাতে হবে। একই ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য একেক প্রতিষ্ঠানে ধার্য আছে একেক ধরনের ফি। নিয়ম আছে রেট চার্ট প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে লাগিয়ে রাখার। কেউ সে নিয়ম মানছে না। বেশি টাকা দিয়ে টেস্ট করিয়েও সঠিক রোগ নির্ণয়ের নিশ্চয়তা পাচ্ছেন না ভুক্তভোগীরা। রোগী আকর্ষণের জন্য ডায়াগনস্টিক সেন্টারগুলোয় বিশেষজ্ঞদের তালিকার সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হলেও তাদের অধিকাংশকেই পাওয়া যায় না। নাম ব্যবহার বাবদ মাসিক ফি দেয়া হয় ওইসব ডাক্তারকে। ডাক্তাররা এখন সামান্য জ্বর, ঠাণ্ডা, কাশির জন্যও ডজন ডজন পরীক্ষা-নিরীক্ষার কথা লিখে দিচ্ছেন। প্রয়োজন না থাকলেও হাসপাতালে ভর্তি পর্যন্ত করিয়ে ছাড়েন তারা। সুযোগ থাকলে অপারেশনের মুখোমুখি করিয়ে লাইফ সাপোর্টের পর্যায়ে পৌঁছে দেয়া হয় রোগীকে। প্রতিটি ক্ষেত্রেই ডাক্তারের জন্য রয়েছে লোভনীয় কমিশন।
এ বিষয়ে সিভিল সার্জন মোঃ নুরুল ইসলাম জানান, হবিগঞ্জের প্রাইভেট ক্লিনিকের চিকিৎসা ব্যবস্থা নাজুক। তবে যারাই আমাদের কাছে অভিযোগ করেন সাথে সাথেই ব্যবস্থা নেয়া হয়। এ বিষয়টিও খতিয়ে দেখা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com