মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শোকাবহ আগস্টে খোয়াই থিয়েটারের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খোয়াই থিয়েটারের উদ্যোগে ‘উচ্চারণগুলি শোকের’ শীর্ষক এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় খোয়াই স্টুডিও থিয়েটার কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কবিতা, দেশাত্ববোধক গান এবং বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সাজানো হয়। খোয়াই থিয়েটার সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু এর সভাপতিত্বে এবং প্রভাষক সুকান্ত গোপ এর সঞ্চালনায় স্মরণ সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরণে ১ মিনিট দাড়িঁয়ে নিরবতা পালন করা হয়। এরপর স্মরণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন খোয়াই থিয়েটারের সহ সভাপতি ও নাট্যকার সিদ্দিকী হারুন, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক তানসেন আমীন। এতে আলোচনায় অংশগ্রহন খোয়াই থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবেশ কর্মী তোফাজ্জল সোহেল, কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আবীর আব্দুল্লাহ আবীর, কথাসাহিত্যিক আসমা খানম হ্যাপী প্রমুখ। স্মরণ সভায় বক্তাগন বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও বৈচিত্র্যময় কর্ম নিয়ে আলোচনা করেন। সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে রচিতা কবিতা পাঠ করেন খোয়াই থিয়েটারের শিশু সংগঠন সুন্দরমের শিশু শিল্পী সন্ধি, দেশাত্মবোধক গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী রুমন, সৈয়দ কাউসার, সন্ধি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাট্যকর্মী আবদুল হামিদ, জুবায়েদ হোসেন, রাজন দাশ, লাভলু দাশ, ফরহাদ চৌধুরী, নিহারীন চৌধুরী, সাকী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com