শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মারামারি মামলায় লিটন করাগারে আদালত প্রাঙ্গণে বাদী পক্ষের এক নারীর উপর হামলা

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে বিবাদী পক্ষের হামলায় এক নারী মারধরের শিকার হয়েছেন। আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে। হামলার শিকার ওই নারীর নাম জাহিরা আক্তার জেবু (৩০)। তিনি নবীগঞ্জ উপজেলার বাগাউড়া এলাকার নানু মিয়ার মেয়ে।
আহত জেবু জানায়, একই এলাকার ওয়াহিদ উল্ল্যার ছেলে লিটন মিয়া গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে জেবুর। সম্প্রতি লিটন ও ফরহাদ গংদের হামলায় তার ভাই জাবেদ মিয়া গুরুত্বর আহন হন। এ ঘটনায় জাবেদ বাদি হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গতকাল রবিবার দুপুরে লিটন মিয়া আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু বিচারক লিটনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিটনের লোকজন একই মামলার জামিনপ্রাপ্ত আসামী ছায়েদ মিয়া, ফরহাদ মিয়া ও শিফন বেগম বাদির বোন জেবুকে আদালত প্রাঙ্গণে হামলা করে গুরুতর জখম করে।
এ বিষয়ে বাদি  পক্ষের আইনজীবী এডভোকেট লিলটু দাস জানান, জিআর ৭০/২২ নবীগঞ্জ, আদালতে তাদের করা এক মামলায় বিবাদী পক্ষের লিটন নামের এক জনের জামিন নামঞ্জুর করে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিলে ক্ষুব্ধ হয়ে বাদির বোনের উপর আদালত প্রাঙ্গণে হামলা করে লিটনের লোকজন। আমরা এবিষয়ে আইনগত ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com