মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পইলে স্কুল ছাত্রী দু’বোনকে অপহরনের চেষ্টা ব্যর্থ

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পইল গ্রামে দুই স্কুল ছাত্রীকে জোর পূর্বক অপহরনের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার পরপরই লোকজন বিচারের দাবীতে সদর থানা জড়ো হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পইল ডালিয়াহাটি গ্রামের কদম আলীর দুই কন্যা স্থানী পইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফেরদৌস আক্তার (১২) ও তার ছোটবোন স্থানীয় শিখন স্কুলের ছাত্রী সালমা আক্তার (৭) গতকাল সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুড় পাড় থেকে বাড়িতে আসার পথে ভাঙ্গারপুল গ্রামের মুর্শেদ, নুর, শামছুম, শাহ আলমসহ একদল দুর্বৃত্তরা দুই বোনকে মুখে কাপড় বেধে জোর পূর্বক তুলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় ছাত্রীরা শোর চিৎকার শুরু করলে আশাপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার পরপরই গ্রামের শতাধিক লোকজন দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচারের দাবীতে সদর থানায় জড়ো হয়ে বিচার দাবী করেন। তাদের সাথে এলাকার স্থানীয় ইউপি মেম্বারসহ মুরুব্বীরা থানায় আসে। এ ব্যাপারে গভীররাতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা প্রাঙ্গনে উৎসুক লোকজন উপস্থিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com