মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চা-শ্রমিকের মজুরি ॥ সিদ্ধান্ত ছাড়াই শেষ শ্রমিক-মালিক বৈঠক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চা-শ্রমিকদের চলমান ধর্মঘট নিরসনে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে চা-শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। গতকাল বুধবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে এই বৈঠক শেষ হয়। বৈঠক শেষে বাংলাদেশ শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী বলেন, চা শ্রমিক ইউনিয়ন, বাগান মালিক ও চা কোম্পানির সাথে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া ও মালিক পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দু’এক দিনের মধ্যে মধ্যে একটা সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা রাম ভোজন কৈরি। তিনি বলেন, সিদ্ধান্তে পৌঁছানোর আগ পর্যন্ত চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে, চা-শ্রমিকদের ধর্মঘট নিরসনে বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে চা-শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল আর স্লোগানে স্লোগানে নবম দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন চা-শ্রমিকরা। ৩০০ টাকা মজুরি বৃদ্ধি করা না পর্যন্ত দেশের সকল চা-বাগানে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। শ্রমিকরা বলছেন, ১২০ টাকা মজুরি পেয়ে দুর্বিষহ দিন আর কাটাতে পারছেন না তারা। তাই তারা মাঠে নেমেছেন।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে ৩ দিন ৩০০ টাকা মজুরির দাবিতে প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন দেশের ২৪১ চা-বাগানের শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (১১ আগস্ট) চা-বাগানগুলোর মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠকে বসার চেষ্টা করে বিভাগীয় শ্রম অধিদফতর। কিন্তু মালিকপক্ষের কেউ সে বৈঠকে যাননি। এ অবস্থায় শনিবার (১৩ আগস্ট) থেকে পূর্ণ কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com