শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ ৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

আবুল কাশেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মুন্না মিয়া (২৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫ জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুন্না লাখাই থেকে হবিগঞ্জ যাবার জন্য সিএনজি চালিত অটোরিকশা নিয়ে রওয়ানা দেয়। গত শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে করাব নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের শাবাজ মিয়ার পুত্র সিএনজি অটোরিকশা চালক মুন্না মিয়া (১৮) নিহত হয় এবং অটোরিকশার আরোহী একই গ্রামের ফারুক মিয়ার পুত্র এনামূল মিয়া (২৩), শাহাবুদ্দিনের পুত্র নজরুল ইসলাম (১৮), আরব আলীর পুত্র আতাউর (২২), নবী হোসেনের পুত্র আলমগির (২০), কিতাব আলীর পুত্র রমজান মিয়ার গুরুতর আহত হয়। থানার এএস আই মফিজুল ইসলাম মরদেহ উদ্ধার করে থানা নিয়ে এসে গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এদিকে আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com