শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জের বিভিন্ন সড়কে সিএনজি চালকদের ভাড়া নিয়ে নৈরাজ্য

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সিএনজি চালকরা ভাড়া নিয়ে নৈরাজ্য শুরু করেছে। গ্যাসের দাম না বাড়লেও ভাড়া তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করছে। এ নিয়ে চালক ও যাত্রীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটছে। তবে সিএনজি সমিতি থেকে জানা গেছে, ভাড়া বাড়ানো হয়নি। তবে চালকরা গ্যাস নিতে লাইন ধরেন বলে ভাড়া একটু বেশি নিচ্ছেন। হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন আগে ছিলো ২৫ টাকা, এখন ৩০-৩৫ টাকা, নতুন ব্রীজ আগে ছিলো ৩০ টাকা এখন ৪০ থেকে ৪৫ টাকা।, বানিয়াচঙ্গে আগে ভাড়া ছিল ৪০ টাকা বর্তমানে নিচ্ছে ৬০/৭০ টাকা, আলম বাজার থেকে আগুয়া বাজার পর্যন্ত আগে ছিল ৪০ টাকা বর্তমানে নিচ্ছে ৬০ টাকা। এমন করে জেলার সকল রুটে সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। ফলে যাত্রীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই বলছে, সরকার জ¦ালানি তেলের দাম বৃদ্ধি করেছে ঠিকই, কিন্তু গ্যাসের দামতো বৃদ্ধি করেনি। তবে কেন সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের দাবি অচিরেই ব্যবস্থা না নিলে যে কোনো সময় সংঘর্ষসহ ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com