শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে বনবিভাগের যৌথ চিরুনি অভিযান ॥ পাখি জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ, মাধবপুর থানা ও পাখী প্রেমিক সোসাইটির সদস্যদের এর যৌথ অভিযানে বিভিন্ন প্রকার পাখি, ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে মাধবপুর পৌরসভার আলাকপুর গ্রামে রেনু মিয়ার বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় ৪ টি ঘুঘুপাখি, ১টি শালিক, ৪টি কুরা উদ্ধার এবং পাখি শিকারের অসংখ্য ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়। এ ব্যাপারে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, আমরা বেশ কয়েকজন পাখি শিকারি সন্ধান পেয়েছি। যারা এই পাখিগুলো শিকার করেছে। তাদের বিরুদ্ধে বন্য প্রাণি আইনে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। যৌথ অভিযানে অসংখ্য ফাঁদ ও খাঁচা জব্দ করতে সক্ষম হয়েছি। কিছু পাখিও উদ্ধার করতে পেরেছি। তিনি আরো বলেন, পরিবেশ সংরক্ষণে বন্যপ্রাণী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিরীহ বন্যপ্রাণীকে হত্যা না করতে তাদেরকে জানানোর জন্য আহবান জানান তিনি। পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মুজাহিদ মসি বলেন, পাখি পরিবেশে বন্ধু এদের নিধন একটি অমানবিক ও অবৈজ্ঞানিক কাজ। এদের রক্ষায় আমাদের সকল স্থরের জনগন ও প্রশাসনকে এগিয়া আসার আহবান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার এস আই শুভ ও সঙ্গী ফোর্স ও সাংবাদিক হৃদয় শাহ আলম, হবিগঞ্জ বন বিভাগের জিয়াউল হক রাজু পিএম, মোঃ রানা মিয়া পিএম, টিপুল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com