বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হাবিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে হাবিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সুন্দ্রাটিকি ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে হাবিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে নোয়াঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। ম্যাচ শেষে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মহুয়া শারমিন ফাতেমা প্রধান অতিথি হিসেবে ট্রপি তুলে দেন হাবিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর খেলোয়াড়দের হাতে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রফিকুল আমিন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাসান জুনায়েদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব হুসেন শাহ, সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ ও জনাব রিংকু দাস, ইউআরসি ইন্সট্রাক্টর নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com