শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শ্রীমঙ্গলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে গিয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৭৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খাঁন বলেছেন, ২০৪০ সালে বাংলাদেশ ইউরোপের মতো শক্তিশালী দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বদলে গিয়েছে। দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশের মাথাপিছু আয় বেড়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা গ্রুপের নতুন প্রতিষ্ঠান অলিলা অপ্যালওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে দারিদ্র্য ও ক্ষুধা বাংলাদেশে নেই। চিকিৎসা ও খাদ্যের অভাবে এখন আর কোনও মানুষ মারা যায় না। দ্রব্যমূল্যের পরিস্থিতি এখনও অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ইন্টারনেট ও মোবাইল সেবা পৌঁছে গিয়েছে। মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে যখন টালমাটাল অবস্থা সেখানে আমরা ইউরোপ-আমেরিকার চেয়ে ভালো অবস্থানে আছি। তিনি আরও বলেন, ডিজেল, ফার্নেস অয়েল ও এলএনজির অপ্রাপ্যতা ও দাম বেড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আমরা ফুল ক্যাপাসিটিতে রান করাচ্ছি না। যাতে আমাদের ইকোনমিতে চাপ না পড়ে। আর সে কারণেই আমাদের লোডশেডিং করতে হচ্ছে। তবে অচিরেই এই সমস্যার সমাধান হবে।
এ ছাড়াও অলিলা গ্রুপের প্রশংসা করে মন্ত্রী বলেন, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমানের মতো নতুন প্রজন্ম শিল্প প্রতিষ্ঠান গড়ায় এগিয়ে আসছে। তাই আমাদের দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমরা পদ্মা সেতুর চেয়েও বড় বড় স্থাপনা তৈরি করতে পারব। দেশে দারিদ্রের হার ১২ শতাংশে কমে এসেছে, যা ভবিষ্যতে আরো কমবে।
অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com