শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শ্রমিক নেতা রাহিমুল চৌধুরীর মায়ের মৃত্যুতে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের শোক প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ শাখার যুগ্ম আহবায়ক আনোয়ারপুর বাইপাস এলাকার অপু অভি ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী শ্রমিক নেতা রাহিমুল চৌধুরীর মাতা মোছাঃ খুদেজা আক্তার চৌধুরী গত (২৪ জুলাই ২০২২ইং) সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…………. রাজেউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮০ বছর।
বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের বড়বাড়ী পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ এর আহবায়ক কমরেড পীযুষ চক্রবর্তী, সদস্য সচিব মোঃ আবুল হাসেমসহ জেলা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে- মোঃ আলমগীর মিয়া, মোঃ এনামুল হক, স্বপন গোপ, মোঃ আঃ ছাত্তার, মোঃ টেনু মিয়া, মোঃ মহিবুর মিয়া, মোঃ ইসলাম উদ্দিন. মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ সামছু মিয়া, মোঃ সিজিল মিয়া, মোঃ তিতু মিয়া, মোঃ আব্দুল মান্নান, মোঃ মহসিন মিয়া, মোঃ ছালেক মিয়া, মোঃ দুলাল মিয়া, মোঃ রাশেদ মিয়া, মোঃ সাজন মিয়া, মোঃ বাদশা মিয়া, মোঃ বজলু মিয়া, মোঃ ইউসুফ আলী, মোঃ আব্দুল মজিদ ও মোঃ শুভ মিয়া গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com