শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

রাতভর বানিয়াচং পুলিশের অভিযান বিভিন্ন মামলার পাচঁ আসামী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ রাতভর বানিয়াচং পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পাঁচ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করা হয়েছে।
থানাসূত্রে জানা যায়, গত বুধবার (১৩জুলাই) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ পাঁচ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী উপজেলা সদরের খাগশ্রী গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে মকলিছ মিয়া (২৮), যাত্রাপাশা গ্রামের সঞ্জব আলীর ছেলে ছায়েব আলী (৩৫), একই গ্রামের ছায়েব আলীর ছেলে মৃদুল মিয়া (২৯), ওয়াব আলীর ছেলে বুলবুল মিয়া (৩৫), বুলবুল মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৩০) কে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন জানান, বুধবার (১৩ জুলাই) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত পরোয়ানাভুক্ত আসামীদের আটক এবং বৃহস্পতিবার (১৪ জুলাই) কোর্টে চালান করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com