শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় হবিগঞ্জ প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু সভাপতিত্বে, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এম এ মুমিন চৌধুরী বুলবুল এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসাইন জিহাদি। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি তাজ উদ্দিন বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউর হক জিয়া, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সালাম মেম্বার, লাখাই উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নোমান মোল্লা, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের,লামাতাশী ইউনিয়নের চেয়ারম্যান ও বাহুবল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আ ক ম উস্তার মিয়া তালুকদার, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, আলহাজ্ব হায়দার মিয়া, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মহিত চৌধুরী, জেলা সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, যুবসংহতির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, জেলা জাতীয় পার্টির সদস্য মিলাদ হোসেন সুমন, মাষ্টার নজরুল ইসলাম, দিলীপ বর্মন,সুহেল রানা, মহিলা পার্টির সহ-সভাপতি নুরজাহান বেগম চম্পা, সাংগঠনিক সম্পাদক এ্যানি, ছাত্র সমাজের সাবেক সহ-সভাপতি মোল্লা মোঃ হেলাল, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মখলিছ মিয়া, নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, জাপানেতা শাহানুর রহমান দুলাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com