বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

এটর্নী মঈন চৌধুরীর সঙ্গে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির নেতৃবৃন্দ হবিগঞ্জের কৃতিসন্তান, যুক্তরাষ্ট্র বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় মুখ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বার্ষিক বনভোজন উদ্যাপন উপলক্ষে গত ২৭ জুন এটর্নী মঈন চৌধুরীর কার্যালয়ে সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ আছকির এর নেতৃত্বে বনভোজন উদ্যাপন কমিটির একটি প্রতিনিধি দল এ সাক্ষাতে মিলিত হন। প্রতিনিধি দলের সঙ্গে আরও ছিলেন, সমিতির সহ-সভাপতি সুকান্ত দাস হরে, সাধারণ সম্পাদক মোঃ আমির আলী, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ আবদুল ওয়াহেদ, প্রধান সমন্বয়কারী মোঃ তাজুল ইসলাম মানিক ও সদস্য সচিব এ্যাডভোকেট শেখ আবদুর রহিম। সাক্ষাতকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে এটর্নী মঈন চৌধুরীকে বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ করলে তিনি সম্মতি জ্ঞাপন করেন। এ সময় এটর্নী মঈন চৌধুরী বনভোজনের জন্য সংগৃহীত অর্থ উদ্ধৃত থাকলে হবিগঞ্জের বন্যা কবলিত অসহায় মানুষের মধ্যে বিতরণের পরামর্শ দেন। পরে তিনি সমিতির কার্যক্রমের ব্যাপারে বিভিন্ন পরামর্শমূলক দিক নির্দেশনা দেন। এটর্নী মঈন চৌধুরী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আমেরিকা প্রবাসী মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ছেলে। তিনি প্রথম বাংলাদেশী আমেরিকান এটর্নী এ্যাট ল, যিনি এক্সিডেন্ট কেইসেস মেডিকেল ম্যাল প্রাকটিস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com