বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

খোয়াই নদীর বাঁধে মাথাবিহীন লাশ ॥ ক্লু-উদ্ধারে কাজ করছে আইন শৃংখলাবাহিনী ও গোয়েন্দারা

  • আপডেট টাইম রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪৪২ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শহরতলীর খোয়াই নদীর মাছুলিয়া বাঁধে কদর আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কদর আলী হবিগঞ্জ পৌর এলাকার জঙ্গলবহুলা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি টাক্টরে বালু শ্রমিকের কাজ করতেন। গতকাল শনিবার (২জুলাই) সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয়রা খোয়াই নদীর মাছুলিয়া এলাকায় কদর আলীর মাথাবিহীন লাশ নদীর বাঁধে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামীদের খোঁজে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এ সময় ভিকটিমের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, নিহত কদর আলী খোয়াই নদী থেকে বালু উত্তোলনের শ্রমিক হিসেবে কাজ করতো। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে আর বাসায় ফেরেনি। সিসি টিভি ফুটেজে দেখা যায় নিহত কদর আলীর সাথে চারজন লোক, কিন্তু কিছুক্ষণ পর বাকি চারজন ফিরলেও কদর আলী ফিরে নি। ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মাহমুদুল হাসান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। পুলিশের ধারণা, তাকে হত্যা করে মাথা খোয়াই নদীতে ফেলে দিতে পারে, হয়ত খোয়াই নদীর পানির স্রোতে অনেক দূরে চলে যেতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com