শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ বুরে‌্যা ॥ নবীগঞ্জ থানা পুলিশ সোমবার (১৩ জুন) বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিআর-১০৭/২১ইং মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি রোমান মিয়া (২৭) কে গ্রেফতার করেছেন। ধৃত রোমান মিয়া পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের আঃ রহিম’র ছেলে। এ ব্যাপারে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় মামলা হয়েছে। এছাড়া জিআর-১৪০/২০ এবং জিআর-২১৯/২০২০, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি বাউসা ইউপির হরিধরপুর গ্রামের মনর উদ্দীনের ছেলে শিশু মিয়া এবং জিআর-২১৮/২০ইং মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি করগাঁও ইউপির আক্কাছ মিয়ার ছেলে মোঃ সফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com