শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাচনে ২১ টি পদে ৩৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষে দিনে সংগঠনের পৌর মার্কেটস্থ কার্যালয় সংগঠনের নির্বাচন-২০২২ ইং এর দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী কাছে এসব মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সুখলাল সূত্রধর, আলহাজ্ব আতাউর রহমান, মোঃ জালাল উদ্দিন খান ও শহিদুর রহমান লাল। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী। এ সময় তিনি বলেন-নির্বাচনের ২১টি পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ শামছু মিয়া ও জগদীশ চন্দ্র মোদক মনোনয়নপত্র দাখিল করেছেন। সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-বর্তমান সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, মোঃ রজব আলী ও মিজবাহ উদ্দিন। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বাবুল, মফিুজর রহমান বাচ্ছু মনোনয়নপত্র দাখিল করেছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বদরুল আলম চৌধুরী ও মোঃ আজগর আলী। সাংগঠনিক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায় ও আহমেদ জামান খান শুভ। কোষাধ্যক্ষ পদে হাজী সফিকুল ইসলাম ও মোঃ এমরান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রতন কুমার ও অলিউর রহমান। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শাহ আলম রাজ, সামাজুল ইসলাম খান ও পংকজ কান্তি দাশ। কার্যকরি সদস্য ৯টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ আহাদ মিয়া, তাজুল ইসলাম, সাইদুর রহমান সেলিম, অঞ্জন রায়, কেশব মিত্র, মঈন উদ্দিন খান, নাসির উদ্দিন, মীর আলম কাউছার, পলাশ মোদক, মহিবুর রহমান, শ্যামল চন্দ্র রায়।
আজ ১৩ জুন মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে ১৪ জুন প্রার্থীরা আপিল করতে পারবেন। ১৬ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৭ জুন চূড়ান্ত প্রার্থীদের তালকা প্রকাশ করা হবে এবং ১৯ জুন প্রতিক বরাদ্দ দেয়া হবে। ১৬ জুলাই ভোট গ্রহন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com