শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের বৃহত্তম বিক্ষোভ ॥ বিজেপির দুই নেতাকে অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে-আল্লামা ওলীপুরী

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী বলেছেন, যে ভারতের বিজেপির দুই নেতা মহানবী (সা:) ও হযরত আয়েশা (রা:) এর শানে অবমাননাকর বক্তব্য দিয়ে বিশ্বের প্রায় ১৫০ কোটি মুসলমানের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। তাই অবিলম্বে তাদের দৃন্তান্তমূলক শাস্তি দিতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের কাছে আমাদের প্রাণের চেয়েও বেশী প্রিয় তাঁর শানে বেয়াদবী একবিন্দু রক্ত থাকতে কোন মুসলমান বরদাশ করবেনা। গতকাল রবিবার ইসলামী সংগ্রাম পরিষদের উদ্দ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় শিরিষতলায় শুরুর কথা থাকলে ও সারা জেলা থেকে জনস্রোত আসতে থাকায় উপস্থিত সময়ে সমাবেশ স্থল শিরিষতলা থেকে নিউফিল্ডে স্থানান্তর করা হয়। মিছিল পূর্ব সমাবেশটি ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী ও মাও: জাবের আল হুদা চৌধুরী ও মাও: সাইদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মাওলানা সিরাজুল ইসলাম, মিরপুরী, মাওলানা লোকমান সাদী, মাওলানা তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, গাজীপুর ইউপি, মাও: তাজুল ইসলাম, মাও: হাবিবুর রহমান, মাও: আব্দুল হাই, মাও: আব্দুর নূর, মুফতী কাওসার আহমদ, মাও: শরীফ উদ্দিন, মুফতী লুৎফুর রহমান, আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল, আলহাজ্ব শামসুল হুদা, মশিউর রহমান শামীম, শেখ সেবুল আহমেদ, মাও: আলী আহমদ, মাও: দেলোয়ার আহমদ, মাও: হারুনুর রশীদ প্রমুখ। পরে মিছিলটি সারা শহর প্রদক্ষিন করে শিরিষতলায় এসে আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীর মোনাজাতের মাধ্যমে মিছিলটির সমাপ্ত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com