শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পইলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বারা পইল গ্রামে প্রেমে সাড়া না দেয়ায় এক কিশোরীকে ধর্ষণ করেছে লম্পট। প্রায় ৯ দিন পর ধর্ষক সাবাজ মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের হিরা মিয়ার পুত্র।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার এসআই ইব্রাহিমের নেতৃত্বে একদল পুলিশ সাবাজের বাড়িতে অভিযান চালিয়ে তার গোয়াল ঘর থেকে তাকে আটক করে।
উল্লেখ্য সদর উপজেলার নোয়াখাল গ্রামের মস্তুফা মিয়ার কিশোরী কন্যা লিজা আক্তার তার নানার বাড়ি থেকে নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ে লেখা পড়া করছিল। স্কুলে আসা যাওয়ার পথে লম্পট শাহবাজ মিয়া (২৫) তাকে প্রায়ই প্রেম নিবেদন করত। কিন্তু লিজা শাহবাজের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে এড়িয়ে চলে। এক পর্যায়ে পড়াশুনা ছেড়ে দিয়ে বাড়ি চলে যেতে বাধ্য হয় লিজা। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা শেষে ফের নানা বাড়ি যায় লিজা। সেখানে শাহবাজ আপ্রান চেষ্টা চালায় লিজার মন পেতে। কিন্তু লিজা শাহবাজকে ভাল না বাসায় ক্ষিপ্ত হয়ে উঠে সে। এক পর্যায়ে ওই দিন শাহবাজ তার দুই বন্ধুর সহযোগিতায় লিজার নানার বাড়িতে যায়। সেখানে পুরুষ না থাকার সুযোগে লিজাকে জোরপুর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে জোরপূর্বক ধর্ষন করে। এসময় তার শোর চিৎকারে লোকজন এগিয়ে এলে শাহবাজসহ তার বন্ধুরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com