সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সকল ক্ষমতার উৎস দেশের জনগণ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সকল ক্ষমতার উৎস হচ্ছেন দেশের জনগণ। কারণ তাঁরা যাকে ভোট দেবেন, তিনিই জনপ্রতিনিধি হবেন। জনগণ ভোট না দিলে কোন দল ক্ষমতায় আসতে পারবে না। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সবসময় জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়ে থাকেন। তিনি জনগণের সুবিধাকে অগ্রাধিকার দিয়েই দেশ পরিচালনা করেন। এমপি আবু জাহির গতকাল বিকেলে চুনারুঘাট উপজেলার এক নম্বর গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। এ সময় তিনি বলেন, দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। সম্মেলনের মাধ্যমে নতুন-পুরাতনের মিলন মেলা হবে। আওয়ামী লীগের সম্পদ হচ্ছে দলীয় নেতাকর্মী। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে আওয়ামী পরিবারের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
বিশেষ অতিথি ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, উপদেষ্টামন্ডলীর সদস্য ও চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, তথ্য ও গবেষনা সম্পাদক নিজামুল হক রানা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামছুন্নাহার, মোতাব্বির আলী, মদরিছ মিয়া মহালদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাস্টার, স্বজল দাশ, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মানিক সরকার প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেইন জিতু। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com