শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নিউজ পোর্টাল ‘হবিগঞ্জ নিউজ’ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় হবিগঞ্জ জেলার সকল উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শনিবার (২১ মে ২০২২) দুপুরে শহরের পুরাতন পৌরসভা রোডে অবস্থিত হোটেল আইয়ুব আলীর কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক আব্দুল হাফিজ ভূইয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ নিউজ এজেন্সির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শামসুর রহমান, হবিগঞ্জ নিউজের বার্তা সম্পাদক মোঃ সিজিল মিয়া, কে এম আবু বকর, সাইফুল ইসলাম মজনু।
প্রথম ধাপে পরিচিত পর্ব ও প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সম্পাদক শরিফ চৌধুরী। পরবর্তীতে দুপুর ২ টায় মধ্যাহ্ন ভোজ শেষে সম্মেলন শুরু হয়। অনুষ্ঠান শেষ হয় বিকাল সাড়ে ৫টায়। উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন- দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ও হবিগঞ্জ নিউজের স্টাফ রিপোর্টার রাহীম আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, ভ্রাম্যমাণ প্রতিনিধি আকিকুর রহমান রুমন, বানিয়াচং উপজেলা প্রতিনিধি জুয়েল রহমান, মোঃ দেলোয়ার হোসেন, লাখাই উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ রিপন, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শাওন আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ আশরাফ, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন প্রমূখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মোঃ ফজলুর রহমান বলেন, “বাংলাদেশে এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন পত্রিকার চাহিদা বেশ জনপ্রিয়। তাই বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে হবিগঞ্জ নিউজ তার সফলতা অর্জন করবে এই কামনা করি।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com