রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০১৪
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি দোলন কান্তি চক্রবর্র্তীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমদের পরিচালনায় গতকাল অনামিকা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান ও দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ। দোয়া মাহফিলের শুরুতে ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক নজমুল হকের মা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি জনতা ব্যাংক হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল আহসান ব্যাংকের এজিএম পদে পদোন্নতি ও হবিগঞ্জ এরিয়া প্রধানের দায়িত্ব গ্রহণ করায় এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও পবিত্র কোরান শরীফ উপহার দেয়া হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল কবির চৌধুরী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সদরুল ইসলাম, ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আব্দুর রউফ, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইব্রাহীম আলী, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম, মিচুয়্যাল ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক ইমামুর রহমান লস্কর, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক নিখিল চন্দ্র দাশ, ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক নজমুল হক, এবি ব্যাংকের ব্যবস্থাপক লিয়াকত আলী খান, পূবালী ব্যাংক টাউন মসজিদ শাখা ব্যবস্থাপক আব্দুল ওয়াহেদ, পূবালী ব্যাংক টাউন বার লাইব্রেরী শাখা ব্যবস্থাপক মোঃ নোমান মিয়া, সিটি ব্যাংকের আব্দুল ওয়াদুদ, সোনালী ব্যাংক কর্মকর্তা আবুল ফজলসহ এসোসিয়েশনের কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকের কর্মরত কর্মকর্তাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com