শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে ঘুষিতে হাসিলদার নিহত ॥ ছাগল ক্রেতা আটক

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০১৪
  • ৫৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক ঘুষিতেই এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে উপজেলার চান্দপুর ছাগল বাজারে। পুলিশ ঘাতককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুর ১টার দিকে চান্দপুর ছাগল বাজারে ছাগল বিক্রেতা শাইল গাছ গ্রামের মৃত হুছন আলীর পুত্র তাজুল ইসলাম ও বাজারের হাসিলদার (শেয়ার হোল্ডার) দেওর গাছ গ্রামের মৃত নূর উদ্দিনের পুত্র নিয়াজ খান (৪৫) এর মধ্যে ছাগল কেনা বেচার ফিস নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছাগল ক্রেতা তাজুল ইসলাম হাসিলদার নিয়াজ খানকে ঘুষি মারলে সে মাটিতে লুঠিয়ে পড়ে। সাথে সাথে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর খবর জানাজানি হলে বাজারের লোকজন ঘাতক তাজুলকে আটক করে চুনারুঘাট থানায় সোপর্দ করে। খবর পেয়ে এএসপি মোজাম্মেল হোসেন ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধরী সহ এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের লাশ গতকালই পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে। নিহতের ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। এনিয়ে নিহতের পরিবার কোন মামলা দায়ের করেনি বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com