শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরের পুরান মুন্সেফীর পুকুরের পাড় দখলমুক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের আরডি হল সংলগ্ন পুরান মুন্সেফীর পুকুরের পাড় দখলমুক্ত করছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে পৌর পরিষদ হবিগঞ্জ শহরের বিভিন্ন পুকুর ও বেদখল হওয়া জমিসমূহ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আর ডি হল সংলগ্ন পুরান মুন্সেফীর পুকুরের পশ্চিম পাড়ে অবৈধ দখলের স্থাপনা উদ্ধার করার কাজ শুরু হয়। গতকাল সোমবার দুপুরে ওই পুকুরের পাড় পরিদর্শন করেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর টিপু আহমেদ, হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী দীলিপ কুমার দত্তসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কাউন্সিলর টিপু আহমেদ বলেন, ‘পুকুরের পশ্চিম পাড়ে ইতিমধ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বর্তমানে আরো কিছু উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।’ উল্লেখ্য আর ডি হল সংলগ্ন পুরান মুন্সেফীর পুকুর হবিগঞ্জ পৌরসভার জলাধার হিসেবে দীর্ঘদিন যাবত ইজারা হয়ে আসছে। এ জলাধার নিয়ম অনুযায়ী প্রতি ৩ বছর পর পর ইজারা প্রদান করা হয়। এ পুকুর পাড়ের কিছু অংশ অবৈধ দখল হয়ে যাওয়ায় এটি সম্প্রতি পৌর পরিষদ দখল মুক্ত করার উদ্যোগ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com