রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

রমজান মাসকে ঘিরে তরমুজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরসহ ও বিভিন্ন উপজেলা বাজারে রমজান মাসকে ঘিরে তরমুজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। নি¤œ আয়ের মানুষদের হাতের নাগালের বাহিরে চলে গেছে সুস্বাদু ফল তরমুজ। সরকারিভাবে তরমুজের দাম নির্ধারণ না থাকায় দোকানিরা নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন এবং আদায় করে নিচ্ছেন। এতে দিশেহারা হয়ে পড়ছেন দরিদ্র মানুষ।
সরেজমিনে শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানের ফুটপাত অবৈধভাবে দখল করে কিছু অসাধু ব্যবসায়ী তরমুজ সাজিয়ে রেখেছেন। এর মধ্যে দেশীয় তরমুজসহ বিভিন্ন দেশের জাতের তরমুজ সংখ্যাই বেশি। পাকা তরমুজের পাশাপাশি গাছ থেকে ছিঁড়ে আনা আধা-পাকা তরমুজও রাখা হয়েছে। তবে সেগুলো মজুদের পাশাপাশি কেমিক্যালের মাধ্যমে পাকানোর পর বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করছেন। ছোট সাইজের একটি তরমুজ ১০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। আবার মাঝারি সাইজের প্রতি পিস ২০০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের প্রতিটি তরমুজ ৫০০-৭০০ টাকা থেকে সর্বোচ্চ দরে হাঁকিয়ে বিক্রি করা হচ্ছে। আবার অনেককে কেজি দরেও বিক্রি করতে দেখা যায়। তবে বাজারের এসব তরমুজ অধিকাংশই কৃত্রিমভাবে পাকানো ও নি¤œমানের বলে স্থানীয়দের অভিযোগ।
তরমুজ ব্যবসায়ীদের কোনো রকম তদারকি না করায় তারা নিজেদের মতো দাম আদায় করে নিচ্ছেন। এতে সমাজের নি¤œ ও মধ্যবিত্ত আয়ের রোজাদার লোকেরা দিশেহারা হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে ক্রেতাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে তদারকি করলে হয়তোবা এমনটা হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com