শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

স্বাধীনতা দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিবে নাসির উদ্দিন তরফদার মেমোরিয়াল ট্রাস্ট

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা দিবস ২০২২ উপলক্ষে নাসির উদ্দিন তরফদার মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে আগামী ২৬ মার্চ শনিবার। তরফদার হিয়ারিং সেন্টারের সৌজন্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। মরহুম আলহাজ্ব নাসির উদ্দিন তরফদার এর বড় ছেলে অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার এর তত্ত্বাবধানে ঢাকা থেকে আগত প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রুগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রামে সকাল ৯ টা থেকে দিনব্যাপী নাক-কান-গলা, হৃদরোগ, মেডিসিন, এজমা, ক্যান্সার, গাইনি, চর্ম ও যৌন, চক্ষু ও দন্ত বিষয়ে চিকিৎসা প্রদান করা হবে।
চিকিৎসা প্রত্যাশী আগ্রহী রুগীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তরফদার হিয়ারিং সেন্টার এর পরিচালক আরিফুল হাসান তরফদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com