শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

৬০২ জনের মাঝে আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তির চেক প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশন, হবিগঞ্জ এর ২০২০, ২০২১ সালের অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও সংস্কৃতিসেবীদের মাঝে বৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালেক্টরেট প্রাঙ্গণ নিমতলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, হবিগঞ্জ সদর চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে স্কুল পর্যায়ে ১৫৮ জন, কলেজ পর্যায়ে ২২৪ জন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০৬ জন এবং ১৪ জন সাংস্কৃতিক কর্মী সহ মোট ৬০২ জনকে চেক প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com