মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০১৪
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অধিক বৃক্ষ অধিক সমৃদ্ধি-এই শোগানকে সামনে রেখে হবিগঞ্জে শুরু হয়েছে বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলা ২০১৪। হবিগঞ্জের নিমতলা প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এই বৃক্ষ ও ফলদ বৃক্ষ মেলা চলবে।
মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রউফ সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মো. আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামরুল আমীন। এছাড়াও সাবেক পৈার চেয়ারম্যান শহীদ উদ্দীন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও বিটিভির জেলা প্রতিনিধি মো. আলমগীর খান অনুষ্ঠানে বক্তব্য দেন।
স্থানীয় নার্সারী মালিকগণের অংশগ্রহনে বৃক্ষ মেলা ও আমাদের মানবজীবনে গাছের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সংসদ সদস্য মো. আবু জাহির প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশের স্বপ্ন সবার সামনে উপস্থাপন করেন। তিনি প্রত্যেকের বাড়িতে কমপক্ষে তিনটি গাছ ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপনের তাগিদ দেন। তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশের পরিবেশ সংরক্ষণ, জণগনের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ, কাঠের চাহিদা মেটানো, রফতানি আয় বৃদ্ধিসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য বৃক্ষরোপন কর্মসূচি অতি গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি পুলিশ সুপার কামরুল আমীন অক্সিজেন হিসেবে বৃক্ষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন। বক্তৃতা শেষে সংসদ সদস্য মো. আবু জাহির ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করেন এবং স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com