রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা প্রত্যাহার দাবি ॥ বাহুবলে ছাত্রলীগ নেতাকর্মীদের থানা ঘেরাও ॥ স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৫৭১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল থানা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৪টার দিকে থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ-এর নেতৃত্বে নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে থানা ঘেরাও করে।
বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু ও একই পরিষদের মেম্বার আব্দুর রহিম (ময়না) স্থানীয় ভেরবীকোণা গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করার সুবাদে অধিপত্য বিস্তার নিয়ে উভয়ের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত ১জুলাই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু’র পিতা আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী বাদী হয়ে বাহুবল মডেল থানায় মেম্বার আব্দুর রহিম (ময়না), তার পুত্র বাহুবল থানা ছাত্রলীগ সভাপতি ফারুকুর রশীদ সহ ২৫ জনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। অপরদিকে, আব্দুর রহিম (ময়না মেম্বার) বাদী হয়ে চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু ও তার পিতা তাজুল ইসলাম চৌধুরীসহ ৩৪ জনকে আসামী করে অপর একটি মামলা দায়ের করেন। মামলা দু’টি তদন্তাধীন আছে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার বিকালে বাহুবল থানা ছাত্রলীগ এক সভায় মিলিত হয়ে থানা ছাত্রলীগ সভাপতি ফারুকুর রশীদ-এর উপর দায়েরকৃত চাঁদাবাজি মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানায়। সভাশেষে নেতাকর্মীরা শ্লোগান সহকারে বাহুবল মডেল থানা ঘেরাও করে। এ সময় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ অহিদুর রহমান পিপিএম-এর মাধ্যমে পুলিশ সুপার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে চাঁদাবাজি মামলার বাদী তাজুল ইসলাম চৌধুরীকে বাহুবল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি উল্লেখ করে মামলাটিকে মিথ্যা দাবি করে অবিলম্বে প্রত্যাহার দাবি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com