শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে মদ পান করে মাতলামী ৬ মাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৬৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মদ পান করে মাতলামি করার অভিযোগে গতকাল মঙ্গলবার ৬ মাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সূত্রে জানা যায়- গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের সচিন্দ্র দাস ছেলে রিপন দাস (২২), নাজিরপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে রিপন মিয়া (২৪), কাটিয়ারা গ্রামের রসমন দাসের ছেলে সনজিত দাস (২২), হরিধন দাসের ছেলে অনুপ দাস (২১), আন্দিউড়া গ্রামের রনজিৎ দাসের ছেলে রাজিব দাস (১৮), নাজিরপুর গ্রামের সফিউল্লাহর ছেলে হারুন মিয়া (২৪) মদ খেয়ে মাতলামি করছিল। এ সময় থানার এস.আই. সামস-ই-তাবরীজ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। দুপুরে গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে তাদের অভিভাবকরা জরিমানার টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com